<p><img title="  " src="images/news_picture/19927-hangaamar.jpg" alt="" width="432" height="272" />কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসের বিরুদ্ধে লাল্টু হত্যার মামলার ন্যায় বিচার ও ফাঁসির দাবি জানিয়ে আলামপুর ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল , মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।</p>
<p>মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত লাল্টু মোল্লার স্ত্রী আরিফা আক্তার। এ সময় তার বক্তব্যে বলেন, আক্তারুজ্জামান বিশ্বাস একজন রাজাকার পরিবারের ছেলে। নিহত লাল্টু মোল্লা একজন বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান। এ ছাড়া সে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী সিরাজ উদ্দিনকে ঘায়েল করতেই আক্তারুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে লাল্টু মোল্লাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। মানববন্ধন শেষে চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাসের কুশপুত্তিলিকা দাহ করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট লাল্টু মোল্লা হত্যার ন্যায় বিচার চেয়ে স্মারক লিপি প্রদান করা হয়।</p>
<p>উল্লেখ্য, গত ২৮ মে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের লাল্টু মোল্লাকে গুলি ও কুপিয়ে হত্যা করে নৌকা সমর্থিত প্রার্থী সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে সমর্থকরা। এ ব্যাপারে থানায় মামলা হলেও আক্তারুজ্জামান বিশ্বাসকে পুলিশ এখনো আটক করতে পারেনি।</p>