<p><img src="images/news_picture/19928-ply.jpg" alt="" width="432" height="272" />চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়ন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (১৫ মে) বিকেলে ইউনিয়নের টুর্নামেন্টের উদ্বোধন করেন কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ।</p>
<p>কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজের সভাপতিত্বে ও ওয়াহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মাষ্টার রফিকুজ্জামান, ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেদা খানম, কাটাছরা ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাদেরুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফকির আহম্মদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন, বামনসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, উত্তর কাটাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব দাশ প্রমুখ।</p>
<p>উক্ত টুর্নামেন্টে মোট ১৩ টি দল অংশগ্রহন করে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে ওয়াহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও পশ্চিম বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ। ফলাফলে ওয়াহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ পশ্চিম বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে।</p>