<p><img class="hover_text" title="  " src="../../images/news_picture/19930-sadikamar.jpg" alt="" width="432" height="272" />প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খান মারা গেছেন (ইন্না লিল্লাহি&hellip;রাজিউন)। সোমবার (১৬ মে) দুপুরে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাদেক খান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের বড় ছেলে। তিনি &lsquo;নদী ও নারী&rsquo; সিনেমার নির্মাতা।তার ভাই রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বোন বেগম সেলিমা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী।</p>