যশোরের শিঞ্জিয়া স্টেশনে মালবাহী একটি ট্রেনের বগি উল্টে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেনযোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি যশোরের শিঞ্জিয়া রেল স্টেশনে প্রবেশ করে। স্টেশনের লাইন ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির মাঝখানের একটি বগি উল্টে গেলে এ ঘটনা ঘটে। এর পর থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেনযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শিঞ্জিয়া রেল স্টেশনের মাস্টার বাবু রঞ্জিত কুমার ও যশোরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এটি কোনো নাশকাতার ঘটনা নয় বলে  জানিয়েছেন তারা।

রঞ্জিত কুমার জানান, খুলনা থেকে উদ্ধারকারী একটি ট্রেন যশোরের উদ্দেশে রওয়ানা হয়েছে। সেটি আসার পর বগিটি উদ্ধার হলে ট্রেনচলাচল স্বাভাবিক হতে পারে।