<p><img title=" " src="images/news_picture/19933-busamar.jpg" alt="" width="432" height="272" />বাসমালিক সমিতির অনুরোধে ডিজেল চালিত পুনর্নির্ধারিত বাস ভাড়া আগামী ২০ মে থেকে কঠোরভাবে কার্যকর করা হবে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। <br />সোমবার সকালে গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের বাস চলাচল বিষয়ে পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান।</p>
<p>তিনি বলেন, তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি বাসমালিকদের হুঁশিয়ার করে দেন।</p>
<p>মন্ত্রী বলেন, &lsquo;প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমানো হয়েছে। গত ১৫ মে থেকে এটা কার্যকর করার কথা ছিল। কিন্তু বিভিন্ন পরিবহন মালিকদের অনুরোধে আগামী ২০ মে থেকে কার্যকর করবে তারা। পাশাপাশি মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করবে।&rsquo;</p>