আগামীকাল ১৭ মে। বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রার উজ্জ্বল দিন কাল মঙ্গলবার। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ বিষয়ে দৈনিক আমার সংবাদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহাম্মদ খান। স্মৃতির পাতায় স্বরণে তিনি বলেন, দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের দিশারী, বঙ্গকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। ওই সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।

পরবর্তীতে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। একই বছরের ১৭ মে তিনি মার্তৃভূমি বাংলার মাটিতে ফিরে আসেন। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লিথেকে কলকাতা হয়ে সে সময়ের ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।

ওই সময় লাখো জনতার কণ্ঠে ছিল গগণবিদারী স্লোগান- ‘শেখ হাসিনা তোমায় কথা দিলাম- মুজিব হত্যার বদলা নেব।’ জনতার ভালোবাসার জবাবে শেখ হাসিনা বলেন, বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।

সেদিন থেকেই তিনি বাংলাদেশের মানুষের পাশে থেকে গণতন্ত্র এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ৯০’র গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের বিজয়, ৯৬ সালে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত এবং ২০০৮ সালে অশুভ্র’র কবল থেকে গণতন্ত্র মুক্ত হয়। শেখ হাসিনার নেতৃত্বেই গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, গ্রামীণ অবকাঠামো, বৈদেশিক কর্মসংস্থানসহ নানা কর্মসূচি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

বায়জিদ আহাম্মদ খান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজকের ছাত্রলীগের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির দিন, অসম্ভবকে সম্ভব করার দিন। শেখ হাসিনা‘র নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ছাত্র নেতৃত্বে মেধাবীদের স্থান দেয়া হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূণাঙ্গ কমিটিও যোগ্য কর্মীদের দিয়েও করা হবে বলেও জানান তিনি।

মহানগর দক্ষিণ সভাপতি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। কিন্তু বিএনপি- জামায়াত দেশকে আফগানে পরিণত করতে পায়তারা করছে। তবে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ করবে, প্রতিহত করবে।