কান চলচ্চিত্র উৎসবে এবারের ৬৯তম আসরে পারফর্ম করে একদিকে ভক্তদের নজর কেড়েছেন বলিউড সুপারস্টার ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, অন্যদিকে পারফর্মের সময় অ্যাশের খানিকটা ত্রুটি খুঁজে পেয়েছেন কেউ কেউ। ১৩ মে উৎসবের তৃতীয় দিনে ঐশ্বরিয়া দ্যুতি ছড়িয়েছেন লালগালিচায়। কুয়েতের আলি ইউনিসের ডিজাইন করা গাউন পরে নিজের মোহনীয় রূপের জাদুতে দুনিয়া জয় করেছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। লালগালিচায় নিজেকে ফুটিয়ে তুলতে কোনো ত্রুটি রাখেননি ঐশ্বরিয়া।

কিন্তু অনেকেই ঐশ্বরিয়ার ত্রুটি খোঁজার চেষ্টার করেছেন। আর তা পেয়েছেন নায়িকার শারীরিক গঠনে। কারণ বলিউডের এই অভিনেত্রীকে লাল গালিচায় (উঁচু পেট) দেখে ধারণা করছেন ফের মা হতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে টুইটারে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। তবে মা হওয়ার এ বিষয়টিকে মিথ্যা দাবি করে ঐশ্বরিয়ার একটি ঘনিষ্ঠসূত্র জনিয়েছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা খবর। নতুন খবর হলো, তিনি (ঐশ্বরিয়া) কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে এসে পরের ছবির ঘোষণা দেবেন।’

এদিকে গত ১৫ মে নিজের পরবর্তী ছবি ‘সর্বজিৎ’-এর বিশেষ প্রদর্শনী নিয়ে কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বার হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। রামি খাদি পোষাক ও বেগুনী ঠোঁটের আবেদনে ঝড় তুলেছেন বলিউডের এই অভিনেত্রী। লালগালিচায় অ্যাশের বেগুনী লিপস্টিক একটু অন্যরকম সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ‘সর্বজিৎ’-এর প্রদর্শনীর সময় ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন তার সহশিল্পী রিচা চাড্ডা। এ সময় রিচার পরনে ছিলো সোনালি রঙা শাড়ি। এ ছাড়া আরও ছিলেন পরিচালক ওমাঙ কুমার ও প্রযোজক জ্যাকি ভাগনানি। কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পূর্বে ‘সর্বজিৎ’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া।

ফলে কানে হাঁটার প্রস্তুতি নিতে পারেননি তিনি। তবে নিজের লুকের ব্যাপারে চিন্তিত ছিলেন না পার্বতী। এ বিষয়ে ‘ধুম’ তারকা বলেন, গত ১৫ বছর ধরে লরিয়েলের প্রতিনিধি হয়ে আমি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছি। তাই আমি আমার লুক নিয়ে মোটেও নার্ভাস থাকি না। তাছাড়া আমি একজন অভিনয়শিল্পী ও ফ্যাশন সচেতন মানুষ। ফ্যাশনশিল্পকে নতুনভাবে উপস্থাপন করতেই পছন্দ করি। এ কারণে আমি কখনও নিজের নতুন লুক নিয়ে চিন্তিত থাকি না। ফলে আমাকে নার্ভাস হতে হয় না।’