<p><img title="    " src="../../images/news_picture/19941-mousamar.jpg" alt="" width="432" height="272" />কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে গেছেন সুখী দম্পতি ওমরসানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। সেখানে ফিল্ম বিষয়ে পড়াশুনা শুরুও করেছেন তিনি। এরচেয়েও বড় খবর হচ্ছে হলিউডের একটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন ফারদিন। কেনি গেগ ও ডেভন ডাউনের &lsquo;সিনথিয়া&rsquo; চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেলেন তিনি। ১৫ মে থেকে এই চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন ফারদিন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে ফারদিন বলেন, &lsquo;আজ থেকে আমার স্বপ্ন পূরণ পথে হাঁটা শুরু করলাম। সবার দোয়া ও ভালোবাসায় আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করলাম আজ থেকে। হলিউডের সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করছি। আশা করি ভবিষ্যতে আরো ভালো খবর দিতে পারবো সবাইকে।&rsquo; ছেলের এমন সাফল্যে &nbsp;দারুণ খুশি ওমর সানী ও মৌসুমী। মৌসুমী বলেন, &lsquo;আমি আমার অহর্নিশ কাটাচ্ছি চলচ্চিত্রের ভাবনায়। এখন ছেলেটাও সেই দিকে এগুচ্ছে। মা হিসেবে এটা আমাকে অনেক আনন্দিত করে। আমি চাই ফারদিন ওর জীবনে আরও সাফল্য লাভ করুক। ওর জন্য শুভ কামনা রইল।&rsquo;&nbsp;</p>